ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

করোনায় একদিনে খুলনা বিভাগে ৩৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগ জুড়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪৫ জন। বুধবার (৪ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, বিভাগে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোরে সাতজন, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় ছয়জন করে ১২ জন, মাগুরা ও মেহেরপুরে তিনজন করে ৬ জন এবং ঝিনাইদহে একজন মারা গেছেন।


এ পর্যন্ত বিভাগে ৯৬ হাজার ৮৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার ৯৬২ জন। এছাড়া মারা গেছেন দুই হাজার ৫২০ জন।

ads
ads
ads

Our Facebook Page